২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা

ভারতে বিহারের লক্ষীসরাই জেলায় মঙ্গলবার রেললাইনের অংশবিশেষ উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। পার্শ্ববর্তী পশ্চিম বাংলার নন্দীগ্রামে কৃষকদের সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মাওবাদীরা ওই হামলা চালায়। ওই ঘটনায় ভারতের পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বহুসংখ্যক ট্রেন আটকে পড়েছে বলে জানিয়েছেন পুলিশ ও রেল কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 09:23 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

পাটনা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে বিহারের লক্ষীসরাই জেলায় মঙ্গলবার রেললাইনের অংশবিশেষ উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। পার্শ্ববর্তী পশ্চিম বাংলার নন্দীগ্রামে কৃষকদের সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মাওবাদীরা ওই হামলা চালায়। ওই ঘটনায় ভারতের পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বহুসংখ্যক ট্রেন আটকে পড়েছে বলে জানিয়েছেন পুলিশ ও রেল কর্মকর্তারা। মাওবাদী গেরিলারা ওই এলাকার দোকানপাট বন্ধ করে দিয়েছে এবং রাস্তাঘাট অবরোধ করে রেখেছে। বিহারের পুলিশ কর্মকর্তা প্রকাশ শুক্লা জানিয়েছেন, "এ ধরনের আরও হামলা ঠেকাতে বড় বাহিনী নিয়ে সেখানে যাচ্ছি আমরা।" নন্দীগ্রামে কৃষিজমির ওপর রাসায়নিক কারখানা স্থাপনে পশ্চিম বাংলার বামপন্থী সরকারের উদ্যোগের বিরুদ্ধে স্থানীয় জনগণ এবং বিরোধী দলের সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলের মাওবাদী গেরিলারা যোগ দিলে পরিস্থিতির অবনতি ঘটে। এ মাসের শুরুতে ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির লোকজন আবার সেখানে আস্তানা গাড়তে চাইলে নতুন করে সংঘর্ষ শুরু হয় এবং কমপক্ষে ৬ গ্রামবাসী নিহত হয়। কম্যুনিস্ট পার্টির নেতাকর্মী এবং পুলিশের সঙ্গে কয়েকদফা সংঘর্ষে নন্দীগ্রামে শুধু এ বছরেই এযাবৎ কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫০৫ ঘ.