২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ২৮ জন নিহত

সৌদি আরবে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও ১২ জন নিঁখোজ রয়েছেন বলে রোববার জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের বেশিরভাগই এশীয় শ্রমিক। রোববার ধাহরানের দক্ষিণে হাওয়াইয়া গ্যাস প্ল্যান্টের ৩০ কিলোমিটার দূরে পাইপলাইনে অগিকাণ্ডের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 07:59 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, ১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি) - সৌদি আরবে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও ১২ জন নিঁখোজ রয়েছেন বলে রোববার জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের বেশিরভাগই এশীয় শ্রমিক। রোববার ধাহরানের দক্ষিণে হাওয়াইয়া গ্যাস প্ল্যান্টের ৩০ কিলোমিটার দূরে পাইপলাইনে অগিকাণ্ডের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। সৌদি আরবের সরকারি তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরামকো একথা জানিয়েছে। কূটনীতিকরা জানিয়েছেন নিহতদের একজন লেবাননের নাগরিক। তবে নিহত এশীয় শ্রমিকদের নাগরিকত্ব সম্পর্কে কিছুই জানাননি কর্মকর্তারা। তেল গ্যাস কোম্পানিটির সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে তাদের পাঁচ কর্মকর্তাও রয়েছেন। এদিকে সৌদি আরবের তেলমন্ত্রী আলি-আল নাঈমি রোববার বলেছেন, অগ্নিকাণ্ডের পর থেকে ১২ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ঘটনাটি নাশকতামূলক নয় বরং একটি দুর্ঘটনা বলেই মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক। এদিকে পরিচয় প্রকাশ না করে এক সৌদি কর্মকর্তাও বলেছেন অগ্নিকাণ্ডের পেছনে সন্ত্রাসবাদীদের হাত নেই বলেই মনে করছেন তিনি। সৌদি আরামকো'র আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মধ্যরাত ১২ টা ২৫ মিনিটে হারাদ-উসমানিয়া পাইপলাইনে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাওয়াইয়া গ্যাস প্ল্যান্টটি সৌদি আরবের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। প্রতিদিন ১৪০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করে এই গ্যাস ক্ষেত্রটি। কয়েকটি জাপানি এবং ইতালীয় কোম্পানি এ গ্যাস ক্ষেত্রে কাজ করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.