২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের হুমকি মোকাবিলায় শক্তিশালী ফিলিস্তিন রাষ্ট্র চাই: রাইস

মধ্যপ্রাচ্যে 'সহিংস উগ্রবাদ' ছড়িয়ে দেওয়ার জন্য ইরানকে দোষারোপ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বলেছেন, শক্তিশালী ফিলিস্তিন রাষ্ট্রই এই হুমকি থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারে। টেনেসি'র ন্যাশভিলে মার্কিন ইহুদি নেতাদের এক সম্মেলনে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নাশভিল, টেনিসি, নভেম্বর ১৪, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মধ্যপ্রাচ্যে 'সহিংস উগ্রবাদ' ছড়িয়ে দেওয়ার জন্য ইরানকে দোষারোপ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বলেছেন, শক্তিশালী ফিলিস্তিন রাষ্ট্রই এই হুমকি থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারে। টেনেসি'র ন্যাশভিলে মার্কিন ইহুদি নেতাদের এক সম্মেলনে তিনি একথা বলেন। ইরানের হুমকি থেকে মার্কিন মিত্র ইসরায়েলকে রক্ষার প্রতিশ্র"তি দিয়ে রাইস বলেন, "সফল ফিলিস্তিন রাষ্ট্র ওই অঞ্চলে ইরানের প্রতিপক্ষ হিসেবে কাজ করতে পারবে।" তিনি আরও বলেন, "ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো নিরাপত্তা হুমকি আমরা আগেও যেভাবে মোকাবেলা করে এসেছি এখনও সেভাবে মোকাবেলা করব।" 'ইউনাউটেড জিউস কমিউনিটিস'এর নেতারা এসময় হাত তালি দিয়ে রইসের বক্তব্যকে স্বাগত জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে একটি শক্তিশালী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে মধ্যপ্রাচ্যে ইরানের সন্ত্রাসবাদ মোকাবেলা সম্ভব হবে।" রাইস বলেন, "আমরা দেখছি ইরান দিন দিন মধ্যপ্রাচ্যে উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে এবং সেটা নতুন নতুন পন্থায় ও খুবই বিপজ্জনকভাবে। এর ফলে শুধু একটি দেশ, একটি জাতি বা একটি ধর্মের মানুষ নয়, মধ্যপ্রাচ্যের সবাই হুমকির মুখে আছেন।" ফিলিস্তিন-ইসরায়েল নিয়ে আগামী মাসে আনাপলিতে অনুষ্ঠেয় সম্মেলনে সৌদি আরবের মতো সন্ধিগ্ধ আরব রাষ্ট্রগুলোর সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র। রাইস বলেন, "আরব রাষ্ট্রগুলোকে অবশ্যই বুঝে নিতে হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান চিরস্থায়ী।" রাইস আরও বলেন, সময় এসেছে সুযোগ গ্রহণ করার। এজন্য আমরা আনাপোলিতে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করতে যাচ্ছি।" তবে সুযোগ এসেছে বলতে কী বুঝিয়েছেন সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। রাইস গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেছেন। এ সময় তিনি ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষকেই মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কষ্টকর ছাড় দেওয়ার জন্য আহ্বান জানান। ফিলিস্তিন ও ইসরায়েল আনাপোলি সম্মেলনের আগে একটি যৌথ বিবৃতি তৈরির চেষ্টা করছে। কিন্তু দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকায় তারা বেশ সমস্যায় আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১১ঘ.