২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ মোকাবেলায় হুমকি ইন্টারনেট: জাতিসংঘ

সন্ত্রাসবাদ মোকাবেলায় ইন্টারনেটকে এখন একটি বড় হুমকি বলে মনে করছেন জাতিসংঘের নতুন সন্ত্রাসবাদ-মোকাবেলা প্রধান। তার মতে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যখন সন্ত্রাসবাদের বিস্তার এবং জঙ্গি তৎপরতা পিছু হটতে শুরু করেছে তখন সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন হুমকি হয়ে দেখা দিয়েছে ইন্টারনেট। নিউইয়র্কে 'ইউনাইটেড ন্যাশনস কাউন্টার-টেররিজম এক্সিকিউটিভ ডাইরেক্টোরেট' এর প্রধান হিসেবে যোগ দিয়ে মাইক স্মিথ একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ব্রিসবেন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসবাদ মোকাবেলায় ইন্টারনেটকে এখন একটি বড় হুমকি বলে মনে করছেন জাতিসংঘের নতুন সন্ত্রাসবাদ-মোকাবেলা প্রধান। তার মতে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যখন সন্ত্রাসবাদের বিস্তার এবং জঙ্গি তৎপরতা পিছু হটতে শুরু করেছে তখন সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন হুমকি হয়ে দেখা দিয়েছে ইন্টারনেট। নিউইয়র্কে 'ইউনাইটেড ন্যাশনস কাউন্টার-টেররিজম এক্সিকিউটিভ ডাইরেক্টোরেট' এর প্রধান হিসেবে যোগ দিয়ে মাইক স্মিথ একথা বলেন। জাতিসংঘের সন্ত্রাসবাদ-মোকাবেলা সচিবালয়ের নতুন প্রধান মাইক স্মিথ বলেন, " ইন্টারনেট একটা সত্যিকারের উদ্বেগে পরিণত হয়েছে এবং এর কোনো সমাধান এখনও আমাদের হাতে নেই।" রয়টার্সকে তিনি বলেন, "আগের যুগে চরমপন্থীরা সীমান্ত পেরিয়ে হামলার পরিকল্পনা করত এবং কোনো স্থানে হামলা চালাত। কিন্তু এখন এসবের অনেক কিছুই হয় ইন্টারনেটে। তারা বিভিন্ন জিহাদি ওয়েবসাইট ব্যবহার করেই এখন নির্দেশনা দেয়, সমন্বয়ের কাজ করে এমনকি তাদের কর্মী সংগ্রহও করে থাকে।" মাইক স্মিথ বলেন, "মানুষকে সচেতন হতে হবে, জনগোষ্ঠীকে সচেতন হতে হবে। যারা বিভিন্ন স্থানে ইন্টারনেট ক্যাফে চালাচ্ছেন, নানা যুব সংগঠন চালাচ্ছেন তাদেরও সচেতন হতে হবে। সেখানে তরুণরা আসছেন নানা কর্মকাণ্ড করছেন সেগুলো লক্ষ্য করতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে কর্র্তৃপক্ষকে তা জানাতে হবে।" তিনি বলেন, "আমার মতে, ইন্টারনেট মোকাবেলার বিষয়ে অন্য অনেক উপায়ের মধ্যে একটি হচ্ছে নানা কৌশল গ্রহণ করে এক ধরনের আগাম প্রতিরোধের ব্যবস্থা করা।" নতুন দায়িত্ব নিয়ে স্মিথ বলেছেন, ইন্টারনেট ভিত্তিক জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসবাদের বিস্তার ঠেকাতে কার্যকর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল পর্যায়ের শিক্ষা কার্যক্রম এবং ইউনেস্কোর মতো সংস্থাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী প্রচারণা চালাতে চান তিনি। জাতিসংঘে অস্ট্রেলিয়ার সাবেক সন্ত্রাসবাদ-মোকাবেলা দূত ৫৮ বছর বয়সী মাইক স্মিথ স্পেনের হ্যাভিয়ার রুপারেজের স্থলাভিষিক্ত হলেন। ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন এ সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.