কলম্বো, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার সেনাবাহিনী উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে ২৩ জন তামিল টাইগার গেরিলাকে হত্যা করেছে। এছাড়া, অভিযানে এক সেনাও নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন।
শুক্রবার উত্তরাঞ্চলীয় ভানুনিয়া এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় মান্নার জেলায় লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এবং সেনাবাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়।
শ্রীলঙ্কার 'মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি'র ওই মুখপাত্র বলেন, "ভাভুনিয়ায় সন্ত্রাসীদের পৃথক দুটি আস্তানায় হামলা চালায় সেনাবাহিনী। প্রাথমিকভাবে আট সন্ত্রাসী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।" পওে আরও ১৫ জন গেরিলা নিহত এবং ২০ জনেরও বেশি জন আহত হয়েছে বলে জানান ওই মুখপাত্র।
সেনাবাহিনী আরও জানিয়েছে, ভাভুনিয়া ও মান্নার জেলায় পৃথক সংঘর্ষে নয় গেরিলা নিহত এবং ১৪ জন আহত হয়েছে। আর ভাভুনিয়ার সংঘর্ষে মারা গেছে এক সেনা।
শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে সংখ্যালঘু তামিল স
bdnews24