২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা নিশ্চিত না হলে শান্তিচুক্তি নয়: রাইসকে ইসরায়েল

ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতীক্ষিত চুক্তি বাস্তবায়ন হবে না। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে একথা জানিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

জেরুজালেম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতীক্ষিত চুক্তি বাস্তবায়ন হবে না। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে একথা জানিয়ে দিয়েছেন। নভেম্বরের শেষ দিকে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনের আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে রাইস এখন মধ্যপ্রাচ্য সফরে আছেন। গত ছয় সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে রাইসের এটি তৃতীয় সফর। মেরিল্যান্ডের আনাপোলিতে নভেম্বরের শেষ সপ্তাহে শান্তি সম্মেলন হওয়ার কথা আছে। যুক্তরাষ্ট্র এই সম্মেলনের আয়োজন করবে। যদিও অনুষ্ঠানিকভাবে সম্মেলনের কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে সম্মেলনে উত্থাপনের জন্য একটি যৌথ প্রতিবেদন তৈরি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন সমস্যার মধ্যে আছে। ইসরায়েলি নেতারা দাবি করে আসছেন, ভবিষ্যৎ যে কোনো চুক্তি মার্কিন 'রোডম্যাপ' অনুযায়ী হওয়া চাই। ২০০৩ সালের ওই খসড়া রোডম্যাপ অনুযায়ী, ফিলিস্তিন কর্তৃপক্ষ বিদ্রোহিদের দমন করবে এবং ইসরায়েল গাজা এলাকায় ইহুদি বসতি স