২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক পাকিস্তানের আইনজীবীদের

শনিবার সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করা এবং প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে আগামীকাল সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন দেশটির আইনজীবীরা। শীর্ষস্থানীয় একজন আইনজীবী রোববার একথা জনিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ইসলামাবাদ, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শনিবার সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করা এবং প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে আগামীকাল সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন দেশটির আইনজীবীরা। শীর্ষস্থানীয় একজন আইনজীবী রোববার একথা জনিয়েছেন। পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হামিদ আলি খান রয়টার্সকে বলেন, "আগামীকাল থেকে আমরা আমাদের সংগ্রাম শুরু করছি। আইনজীবীরা আগামীকাল ধর্মঘট পালন করবেন। আমরা প্রতিবাদ জানাবো এবং আদালত বয়কট করব।" প্রসঙ্গত, গত মার্চ মাসে জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানের প্রধান বিচারপতিকে বরখাস্তা করার পর দেশটিতে আইনজীবীদের ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। প্রধান বিচারপতিকে বরখাস্তের ওই পদক্ষেপ তখন পাকিস্তানের বিচারবিভাগের স্বাধীনতার ওপর একটি আঘাত হিসাবে বিবেচিত হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৩১১ ঘ.