২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছে ইসরায়েল

হামাস অধিকৃত গাজা উপত্যকায় রোববার থেকে জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

গাজা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হামাস অধিকৃত গাজা উপত্যকায় রোববার থেকে জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার প্রতিবাদে নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পর ইসরায়েল রোববার থেকে জ্বালানি সরবরাহ কমিয়ে দিল। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেট্রল সংস্থার প্রধান মোজাহিদ সালামা জানান, রোববার ডিজেল ও বেনজিন সরবরাহ ৩০ থেকে ৪০ শতাংশ ও গাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি সরবরাহ ১২ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, "সরবরাহকারী প্রতিষ্ঠানকে আমরা নিয়মিত চাহিদার কথাই জানিয়েছিলাম, কিন্তু তারা জানিয়েছে নতুন নিষেধাজ্ঞার কারণে তারা এর থেকে বেশি জ্বালানি সরবরাহ করতে পারবে না।" তবে জ্বালানি সরবরাহ কমিয়ে দেওয়ার ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক গাজায় জ্বালনি ও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার প্রস্তাবে গত সপ্তাহেই সবুজ সংকেত দিয়েছিলেন। তবে কখন থেকে তা কার্যকর করা হবে তা তিনি তখন স্পষ্ট করেননি। ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা বন্ধে হামাসকে চাপে রাখতে তারা অসহিংস উপায় খুঁজছে। গত জুনে ফিলিস্তিন নিরাপত্তাকর্মীদের সঙ্গে লড়াইয়ের পর হামাল গাজা উপত্যকার দখল নিয়ে নেয়। এরপর থেকে ওই এলাকা তাদের নিয়ন্ত্রণে। ৩৮ বছরের দখল শেষে গত ২০০৫ সালে ইসরায়েল গাজা উপত্যকা থেকে তাদের বসতি সরিয়ে নেয়। যদিও সীমান্তে তারা নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪১ঘ.