২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ৮০ জন নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী এবং আফগান সেনারা ছয় ঘণ্টার এক অভিযান চালিয়ে প্রায় ৮০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। তালেবান যোদ্ধাদের এক অতর্কিত হামলার জবাবে এ অভিযান চালানো হয়। রোববার মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, শনিবার হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার কাছে একটি পরিখা থেকে যৌথবাহিনী এবং আফগান সেনা টহলের ওপর মেশিনগান এবং রকেটচালিত গ্রেনেড দিয়ে হামলা চালায় তালেবান যোদ্ধারা। মুসা কালা আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। বিবৃতিতে বলা হয়েছে, "যৌথ টহল সেনারা তখন পাল্টা হামলা চালায় এবং বিমান সাহায্য চেয়ে পাঠায়। তখন থেকে ছয় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আশি জনের মতো তালেবান যোদ্ধা নিহত হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

কাবুল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী এবং আফগান সেনারা ছয় ঘণ্টার এক অভিযান চালিয়ে প্রায় ৮০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। তালেবান যোদ্ধাদের এক অতর্কিত হামলার জবাবে এ অভিযান চালানো হয়। রোববার মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, শনিবার হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার কাছে একটি পরিখা থেকে যৌথবাহিনী এবং আফগান সেনা টহলের ওপর মেশিনগান এবং রকেটচালিত গ্রেনেড দিয়ে হামলা চালায় তালেবান যোদ্ধারা। মুসা কালা আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। বিবৃতিতে বলা হয়েছে, "যৌথ টহল সেনারা তখন পাল্টা হামলা চালায় এবং বিমান সাহায্য চেয়ে পাঠায়। তখন থেকে ছয় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আশি জনের মতো তালেবান যোদ্ধা নিহত হয়।" আফগানিস্তানে তালেবানদের সঙ্গে শনিবারের এ দীর্ঘস্থায়ী সম্মুখযুদ্ধের মতো ঘটনা বিরল। বিমান হামলা এড়ানোর লক্ষ্যে তালেবান যোদ্ধারা সাধারণত "গুলি করে দ্রুত সটকে পড়ার" চেষ্টা করে থাকে। তবে মুসা কালার নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তালেবান যোদ্ধারা এবার সম্ভবত জোরাল চেষ্টা চালাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা, গত ফেব্র"য়ারিতে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তারা মুসা কালার চারপাশে শক্তিশালী অবস্থান নিয়ে আছে। এদিকে, মুসা কালা শহর থেকে এক তালেবান নেতা দাবি করেছেন যে, শহরটির আশপাশে তাদের কোনো যোদ্ধা নিহত হয়নি। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, বিদেশি সেনারা বেসামরিক লোকদের ওপর বোমা বর্ষণ করছে। মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, পার্শ্ববর্তী কান্দাহার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপরও তালেবান যোদ্ধারা হামলা চালায় এবং সে হামলার পর চালানো অভিযানে নিহত হয়েছে বেশ কয়েকজন তালেবান যোদ্ধা। ন্যাটো নেতৃত্বাধীন সেনারাও হেলমান্দ এবং কান্দাহার প্রদেশে বড় ধরনের অভিযান চালাচ্ছে। তবে সেসব অভিযানে তালেবান যোদ্ধাদের হতাহত হওয়ার হওয়ার খবর তারা মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর মতো প্রকাশ করেনি। প্রসঙ্গত, দুই বছর আগে তালেবান যোদ্ধারা পুনর্গঠিত হয়ে আফগান সরকার এবং তাদের পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে হামলা জোরদার করে আসছে। তখন থেকে আফগানিস্তানে ব্যাপক হারে সহিংসতা বৃদ্ধি পেয়েছে । এতে প্রাণহানি হয়েছে সাত হাজারের বেশি লোকের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪০ ঘ.