২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রী নিয়ে আকাশে উড়ল বৃহত্তম বিমান এ৩৮০

বিশ্বের বৃহত্তম যাত্রীবিমান এয়ারবাস এ৩৮০ বৃহস্পতিবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উড্ডয়ন করেছে। বিমানটির প্রথম ফ্লাইট অস্ট্রেলিয়ার উদ্দেশে সিঙ্গাপুর থেকে আকাশে ওড়ে। সুপারজাম্বো হিসেবে পরিচিত বিশাল আকৃতির বিমানটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে পৌঁছায় এক সপ্তাহ আগে। অনলাইনে নিলামের মাধ্যমে যাত্রীরা টিকেট কেনেন। প্রতিটি টিকিট বিক্রি হয়েছে একশ থেকে ৫৬০ ডলারে। বিমানটি ৮৫০ যাত্রী বহেনে সক্ষম। অবশ্য প্রথম ফ্লাইটে সিডনির উদ্দেশে যাত্রা করে সাড়ে চারশ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

সিঙ্গাপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের বৃহত্তম যাত্রীবিমান এয়ারবাস এ৩৮০ বৃহস্পতিবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উড্ডয়ন করেছে। বিমানটির প্রথম ফ্লাইট অস্ট্রেলিয়ার উদ্দেশে সিঙ্গাপুর থেকে আকাশে ওড়ে। সুপারজাম্বো হিসেবে পরিচিত বিশাল আকৃতির বিমানটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে পৌঁছায় এক সপ্তাহ আগে। অনলাইনে নিলামের মাধ্যমে যাত্রীরা টিকেট কেনেন। প্রতিটি টিকিট বিক্রি হয়েছে একশ থেকে ৫৬০ ডলারে। বিমানটি ৮৫০ যাত্রী বহেনে সক্ষম। অবশ্য প্রথম ফ্লাইটে সিডনির উদ্দেশে যাত্রা করে সাড়ে চারশ যাত্রী। গত প্রায় চার দশক ধরে বোয়িং ৭৪৭ ছিল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার থেকে এয়ারবাস এ৩৮০ এ স্থানটি দখল করে নিলো। নির্গমনগত কিছু ত্র"টির কারলে সুপারজাম্বোর বাণিজ্যিক উড্ডয়নে প্রায় দুবছর দেরি হয়। বিমানের এক যাত্রী লরেন্স ওয়াটস বলেন, "আমি বসেছি ইকোনোমি ক্লাসের নিচের ডেকে। সবচেয়ে মজার বিষয় হলো আপনি কখনো সাধারণ বিমানের ওপরের তলায় উঠতে পারবেন না, কিন্তু এই বিমানে ইকোনোমি ক্লাসেরই দুটি আলাদা তলা আছে। দুই তলার মধ্যে একটি সিঁড়িও আছে। আমি মনে করি সবার জন্য এটি বাড়তি পাওনা।" তিনি আরও বলেন, "আপনি কল্পনাও করতে পারবেন না বিমানটির ভেতর কত জায়গা। আমার সিটের ডান পাশেই একটি জানালা ছিল। সেটা দিয়ে আমি তাকিয়ে দেখলাম বিমানটির বিশাল একটি পাখা, যা অন্য সব বিমানের চাইতে অনেক বড়। সিঙ্গাপুরের চেংগি বিমানবন্দর থেকে সুপারজাম্বোর উড্ডয়নের সময় শত কর্মী ও যাত্রী ঘটনাটি উপভোগ করেন। তারা পকেট ক্যামেরা ও মোবাইল ক্যামেরা দিয়ে উড্ডয়ন দৃশ্য ধারণ করেন। ছয় ঘণ্টা পর সেটি পেঁছায় সিডনি বিমানবন্দরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসএনডি/১৮৪৭ ঘ.