২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএর নজরদারিতে থাকবে ইরানের বুশেহের পরমাণু কেন্দ্র: রাশিয়া

ইরানে রাশিয়ার নির্মাণাধীন বুশেহের পরমাণু জ্বালানি কেন্দ্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কড়া নজরদারিতে থাকবে। রাশিয়ার এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ইতার-তাস বার্তাসংস্থা বৃহস্পতিবার একথা জানিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এ প্রকল্পের ফলে তেহরান বোমা তৈরি কর্মসূচিতে ব্যবহারের জন্য পরমাণু সরঞ্জাম ও প্রযুক্তি অর্জন করতে সক্ষম হবে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

মস্কো, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানে রাশিয়ার নির্মাণাধীন বুশেহের পরমাণু জ্বালানি কেন্দ্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কড়া নজরদারিতে থাকবে। রাশিয়ার এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ইতার-তাস বার্তাসংস্থা বৃহস্পতিবার একথা জানিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এ প্রকল্পের ফলে তেহরান বোমা তৈরি কর্মসূচিতে ব্যবহারের জন্য পরমাণু সরঞ্জাম ও প্রযুক্তি অর্জন করতে সক্ষম হবে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী সার্জেই ইভানভের বরাত দিয়ে ইতার-তাস জানিয়েছে, "ইরানে জ্বালানি পাঠানোর সঙ্গে সঙ্গেই তা আইএইএ'র সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে।" ইভানভ বলেন, বুশেহের পরমাণু কেন্দ্রে রাশিয়া কবে নাগাদ জ্বালানির প্রথম চালান পাঠাবে তা নির্ভর করছে কেন্দ্রটির নির্মাণ ব্যয় নিয়ে ইরানের সঙ্গে চলমান বিতর্ক নিরসনের ওপর। কেন্দ্রটির নির্মাণ শেষ হওয়ার তারিখ ইতিমধ্যেই বেশ কয়েকবার পেছানো হয়েছে। রাশিয়া এর কারণ হিসাবে অর্থ সঙ্কটের কথা উল্লেখ করে আসছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও 'বুশেহের' এ পরমাণু জ্বালানি কেন্দ্র নির্মাণ সম্পর্কে রাশিয়া বলে আসছে যে, তেহরান পরমাণু বোমা বানাতে চাইছে