দুবাই, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন এক অডিও টেপে ইরাকি গেরিলাদের আল কায়েদার অনুসারীদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ওসামা বিন লাদেন। একইসঙ্গে ভুল স্বীকার করে তিনি বলেছেন, মুসলিম জাতিরই সন্তান মুজাহিদীনরা ভাল কাজের সঙ্গে অনেক ভুলভ্রান্তিও করেছেন। এজন্য কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে অন্ধভাবে অনুসরণ না করারও আহ্বান জানান আল কায়েদা নেতা।
সোমবার রাতে ইন্টারনেটে তার এ নতুন অডিও টেপটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। এ অডিও টেপটির শিরোনাম 'ইরাকি জনগণের জন্য বার্তা' হিসেবে উল্লেখ করে এর নির্বাচিত অংশ প্রচার করেছে তারা।
লাদেন বলেছেন, "মুসলিম জাতির স্বার্থ অবশ্যই একটি গোষ্ঠীর স্বার্থের চেয়ে বড়, জাতির (মুসলিম) স্বার্থ রক্ষা অবশ্যই একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ।"
আল কায়েদা নেতা বলেন, "আমি আমার ভাইদের, বিশেষত যারা আল কায়েদায় রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা বিশ্বের যেখানেই থাকুন না কেন তারা যেন অন্ধভাবে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে অনুসরণ না করেন।"
তিনি বলেন, "ঈমানের শক্তি মুসলিম জাতির ভাতৃত্বের বন্ধনের মধ্যে নিহিত, কোনো নির্দিষ্ট গোত্রের মধ্যে নয়।"
নির্দিষ্টভাবে কোনো দলের নাম উল্লেখ না করলেও লাদেন বলেছেন, গেরিলাদের কেউ কেউ ভুল কাজ করছে। তিনি বলেন, "মুজাহিদীনরা এ জাতিরই (মুসলিম) সন্তান, তারা যেমন ভাল কাজ করেছে তেমনি কিছু ভুলও করেছে।"
তিনি বলেন, "যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে তাদের শাস্তি হওয়া উচিৎ।"
ইরাকে মার্কিন বাহিনী ও ইরাক সরকার বিরোধী লড়াই চালিয়ে যাওয়া গেরিলাদের অন্যতম আল কায়েদার ইরাক শাখা। কিন্তু ইসলামের কট্টরপন্থী ব্যাখ্যা ও নির্বিচার সহিংসতার মাধ্যমে ইরাকের শিয়া গ্র"পগুলো এমনকি অন্য সুন্নি গ্র"পগুলোকেও ক্ষেপিয়ে তুলেছে বিন লাদেনের অনুসারীরা।
এমন অবস্থায় স
bdnews24