২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি বিদ্রোহী দমনে যুক্তরাষ্ট্রের চাপ, তুরস্ককে সাহায্য করবে ইরাক

তুর্কি ভূখণ্ডে উত্তর ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহিদের হামলা বন্ধে ইরাক সরকারকে মার্কিন প্রেসিডেন্ট বুশ চাপ দিচ্ছেন। সোমবার এ বিষয়টি তুরস্ককে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একইদিন তুরস্ক বলেছে, পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর আগে তারা কূটনৈতিক আলাপ-আলোচনা করার চেষ্টা করতে পারে। এদিকে, ইরাকও বলেছে, দেশের উত্তরে কুর্দি বিদ্রোহিদের দমন করতে তারা তুরস্ককে সহায়তা করবে। বাগদাদে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকানের সঙ্গে বৈঠককালে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি মঙ্গলবার একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 06:49 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ওয়াশিংটন/সিরনাক, তুরস্ক, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুর্কি ভূখণ্ডে উত্তর ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহিদের হামলা বন্ধে ইরাক সরকারকে মার্কিন প্রেসিডেন্ট বুশ চাপ দিচ্ছেন। সোমবার এ বিষয়টি তুরস্ককে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একইদিন তুরস্ক বলেছে, পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর আগে তারা কূটনৈতিক আলাপ-আলোচনা করার চেষ্টা করতে পারে। এদিকে, ইরাকও বলেছে, দেশের উত্তরে কুর্দি বিদ্রোহিদের দমন করতে তারা তুরস্ককে সহায়তা করবে। বাগদাদে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকানের সঙ্গে বৈঠককালে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি মঙ্গলবার একথা বলেন। জেবারি বলেন, "আমি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে পিকেকে বিদ্রোহ দমনে সক্রিয়ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছি। সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে লড়ে যাওয়ার ব্যাপারেও আমরা একমত হয়েছি। আমরা পিকেকেসহ কোনো পক্ষকেই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে দেব না।" তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেবারি বলেন, " সীমান্ত সমস্যা সমাধান এবং সন্ত্রাস দমনে আমরা তুরস্ক সরকারের সঙ্গে সহযোগিতা করব।" ইরাক সীমান্তে গত সপ্তায় পিকেকে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১২ তুর্কি সেনা নিহত এবং অপর আট সেনা নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে তাদের ওপর সামরিক হামলা চালানোর জন্য দেশের ভেতরে ব্যাপক চাপের মধ্যে রয়েছে তুর্কি সরকার। তুর্কি পার্লামেন্ট সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকের কুর্দি বিদ্রোহীদের দমনে সেনা অভিযান চালানোর অনুমোদনও দিয়েছে। এছাড়া, পিকেকে বিদ্রোহিদের ওপর হামলার প্রস্তুতি হিসাবে তুরস্ক ইরাক সীমান্তে এফ-১৬ যুদ্ধবিমানসহ প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরাক তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ধৈর্য্য ধারণ করতে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, তুরস্কের যে কোনো ধরনের হামলার ফলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ইরাকের কুর্দিস্তান অঞ্চলটি। যুক্তরাষ্ট্র একইসঙ্গে তুর্কি, ইরাকি ও কুর্দি নেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে অবশ্যই নিষিদ্ধঘোষিত পিকেকের হামলা বন্ধের পদক্ষেপ নিতে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনড্রয়ি জানিয়েছেন, কুর্দি বিদ্রোহীদের হামলার বিষয়ে বুশ "গভীর উদ্বেগ" প্রকাশ করেছেন এবং তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে বলেছেন যে পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইরাকিদের প্রতি তিনি আহ্বান জানানো অব্যাহত রাখবেন। তিনি বলেন, বুশ ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গেও কথা বলেছেন এবং ইরাকি ভূখণ্ড থেকে কুর্দি বিদ্রোহীদের হামলা ঠেকাতে তুরস্কের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাত্তো বলেন, "আমরা চাই পিকেকের কর্মকাণ্ড বন্ধে ইরাকি সরকার ত্বরিত পদক্ষেপ গ্রহণ করুক।" প্রসঙ্গত, উত্তরের এ স্বায়ত্বশাসিত এলাকায় ইরাকি সরকারের তেমন নিয়ন্ত্রণ নেই। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের সঙ্গে আর কোনো উত্তেজনা এড়াতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরাকি কুর্দিদের ওপর চাপ দিতে হবে। ফ্রাত্তো বলেন, "উত্তর সীমান্তে আমরা ব্যাপক সামরিক কর্মকাণ্ড দেখতে চাই না।" তিনি পিকেকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করে তাদের হামলার নিন্দা জানান। এদিকে, তুর্কি সরকার বলেছে, পিকেকে বিদ্রোহীদের নির্মূলে যে কোনো সামরিক অভিযান চালানোর আগে তারা কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। সোমবার তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ন বলেন, "আগামী কয়েক দিনের মধ্যে প্রত্যাশিত উন্নতি না হলে আমাদেরকে আমাদের নিজেদের অবস্থার বিষয়ে যত