২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার জন্য জঙ্গিদের দায়ী করল পাকিস্তান সরকার

বেনজির ভুট্টোর শোভাযাত্রায় গ্রেনেড ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ইসলামপন্থী জঙ্গি ও সন্ত্রাসবাদীদের দায়ী করেছে পাকিস্তানের সরকার। আট বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার সাবেক এ প্রধানমন্ত্রী দেশে ফেরার কয়েকঘন্টার মধ্যেই তার গাড়িবহরে ওই ভয়াবহ হামলায় ১৩৩ জন নিহত এবং ২৯০ জন আহত হন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার না করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, এটা অবশ্যই জঙ্গি ও সন্ত্রাসবাদীদের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেছেন, " অবশ্যই এটা জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের কাজ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

করাচি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেনজির ভুট্টোর শোভাযাত্রায় গ্রেনেড ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ইসলামপন্থী জঙ্গি ও সন্ত্রাসবাদীদের দায়ী করেছে পাকিস্তানের সরকার। আট বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার সাবেক এ প্রধানমন্ত্রী দেশে ফেরার কয়েকঘন্টার মধ্যেই তার গাড়িবহরে ওই ভয়াবহ হামলায় ১৩৩ জন নিহত এবং ২৯০ জন আহত হন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার না করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, এটা অবশ্যই জঙ্গি ও সন্ত্রাসবাদীদের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেছেন, " অবশ্যই এটা জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের কাজ।" প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এক বোমা হামলার পর তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, "এ হামলা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।" এদিকে পাকিস্তান পুলিশ দাবি করছে, এটি ছিল আত্মঘাতী হামলা এবং মূল হামলাকারীকে তারা সনাক্ত করতে পেরেছে। আত্মঘাতীর মাথাটি তারা উদ্ধার করেছে এবং এর ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। হামলার বিষয়ে যে কোনো তথ্যের জন্য ৫০ লাখ রুপি (৮২ হাজার ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মনজুর মুঘল জানান, "প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় গ্রেনেডের মাধ্যমে আর দ্বিতীয়টি ছিল আত্মঘাতী হামলা।" পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৈয়দ কামাল শাহ জানান বোমা হামলায় ১৩৩ জন নিহত ও ২৯০ জন আহত হয়েছেন । হামলা সম্পর্কে সন্দেহের আঙ্গুল জঙ্গিদের দিকে থাকলেও বেনজির ভুট্টোর স্বামী আসিফ জারদারি দুবাই থেকে 'আরিয়ন ওয়ার্ল্ড টেলিভিশন'কে বলেছেন, "আমি এই বিষ্ফোরণের জন্য সরকারকে দায়ী করছি। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এ ঘটনা ঘটিয়েছে।" এ বোমা হামলার আগে ভুট্টোর দেশে ফেরা নিয়ে পাকিস্তানের জঙ্গি অধুষ্যিত ওয়াজিরিস্তান অঞ্চলের তালেবান কমান্ডার হাজি ওমর স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে বলেছিলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে তার (বেনজিরের) চুক্তি আছে। পারভেজ মুশাররফের মতো আমরা তার ওপরও হামলা চালাব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/এএমটি/১৬১০ ঘ.