২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তিন অস্থায়ী সদস্য নির্বাচিত

লিবিয়া, ভিয়েতনাম ও বারকিনা ফাসো ২০০৮-০৯ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। মঙ্গলবার সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে দেশ তিনটিকে নির্বাচিত করা হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য লিবিয়া, ভিয়েতনাম ও বারকিনা ফাসোর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। জাতিসংঘের ১৯২টি সদস্য রাষ্ট্রের ভোটে দেশ তিনটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

জাতিসংঘ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবিয়া, ভিয়েতনাম ও বারকিনা ফাসো ২০০৮-০৯ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। মঙ্গলবার সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে দেশ তিনটিকে নির্বাচিত করা হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য লিবিয়া, ভিয়েতনাম ও বারকিনা ফাসোর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। জাতিসংঘের ১৯২টি সদস্য রাষ্ট্রের ভোটে দেশ তিনটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেয়েছে। তবে অন্য দুটি অস্থায়ী সদস্য পদের জন্য ক্রোয়েশিয়া ও চেক রিপ্যাবলিক এবং কোস্টারিকা ও ডোমেনিকান রিপ্যাবলিকের মধ্যে প্রাথমিক ভোটাভুটিতে কোনো সিদ্ধান্ত হয়নি। ক্রোয়েশিয়া পেয়েছে ৯৫ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী চেক রিপ্যাবলিক পেয়েছে ৯১ ভোট। অন্যদিকে কোস্টারিকার ১১৬ ভোটের বিপরীতে ডোমেনিকান রিপ্যাবলিক পেয়েছে ২১ ভোট। এই দুটি সদস্য পদের জন্য শিগগির দ্বিতীয় দফায় ভোটাভুটি হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি