টোকিও, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে মঙ্গলবার অর্থ সাহায্য হ্রাস করেছে জাপান। মিয়ানমারের ওপর কঠোর ইইউ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও একই পথ অবলম্বন করার হুমকি দেওয়ার একদিন পর জাপান এই পদক্ষেপ নিল। গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনাভিযান এবং জাপানি আলোকচিত্রী নিহতের জেরে মিয়ানমারে জাপানের সাহায্য কমার পাশাপাশি পশ্চিমা চাপও ক্রমাগত বাড়ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, মিয়ানমার গণতন্ত্রের পথে অগ্রসর হলে ব্রিটেন তাদেরকে অর্থনৈতিক সাহায্য দেবে। এদিকে, জান্তা সরকারকে গণতান্ত্রিক সংস্কারের পথে আনতে চীন এবং ভারতকে নিয়ে একটি ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে থাইল্যান্ড।
মিয়ানমারকে ইতোমধ্যেই চাপে ফেলতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কোমুরা বলেছেন, "গত মাসে ইয়াঙ্গুনে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ দমনাভিযানে জাপানি আলোকচিত্রীসহ অন্ততপক্ষে ১০ জনের প্রণহানির দায়ে মিয়ানমারে প্রায় ৫৫০ মিলিয়ন ইয়েন (৪ দশমিক ৭ মিলিয়ন ডলার) সাহায্য বন্ধ করবে টোকিও।"
কোমুরা সাংবাদিকদের বলেন, "জাপান সরকারের অবস্থান তুলে ধরা প্রয়োজন। এ পর্যায়ে আমরা মিয়ানমার সামরিক সরকারের সহায়ক কোনো ব্যবস্থা নিতে পারি না।" তবে তিনি বলেন, মিয়ানমারের জনগণের সেবায় স্বাস্থ্যখাতে জাপান আপাতত সাহায্য বন্ধ করবে না।
এর আগে সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের সামরিক শাসকদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে একমত হয়েছেন। এতে কাজ না হলে মিয়ানমারে নতুন কোনো বিনিয়োগও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
পরবর্তী পদক্ষেপে ইইউ মিয়ানমারের আরও বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপসহ ভিসা নিষিদ্ধ করা এমনকী জান্তা সরকারের জেনারেল, সরকারি কর্মকর্তা ও তাদের আত্মীয়-স্বজনদেরও ব্যাংক একাউন্ট জব্দ করার পদক্ষেপ নিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, "স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে না এগুলে মিয়ানমার একঘরে হয়ে পড়বে-- এই বার্তা স্পষ্টভাবে তুলে ধরতে ইয়াঙ্গুন সরকারের ওপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।"
তিনি মিয়ানমারের ওপর আগামীতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেওয়ার পাশাপাশি এও জানিয়ে দিয়েছন যে, মিয়ানমার সরকারের বিক্ষোভ দমনাভিযানের পদক্ষেপে আন্তর্জাতিক স
bdnews24