২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক অভিযান অপরিহার্য নয়: তুরস্কের প্রধানমন্ত্রী

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান মঙ্গলবার বলেছেন, পার্লামেন্টে অনুমোদন চাওয়া মানে এই নয় যে, এ মুহূর্তে উত্তর ইরাকে সামরিক অভিযান চালানো হবে। তিনি এখনও আশাবাদী যে, এই অভিযানের প্রয়োজন পড়বে না । উত্তর ইরাকে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য সোমবার পার্লামেন্টের অনুমতি চেয়েছে তুরস্কের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

আঙ্কারা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান মঙ্গলবার বলেছেন, পার্লামেন্টে অনুমোদন চাওয়া মানে এই নয় যে, এ মুহূর্তে উত্তর ইরাকে সামরিক অভিযান চালানো হবে। তিনি এখনও আশাবাদী যে, এই অভিযানের প্রয়োজন পড়বে না । উত্তর ইরাকে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য সোমবার পার্লামেন্টের অনুমতি চেয়েছে তুরস্কের সরকার। ক্ষমতাসীন একে পার্টির উদ্দেশ্যে এক টেলিভিশন বিবৃতিতে এরদোয়ান বলেন, "আমি আন্তরিকভাবে চাই যেন কখনোই এই অভিযানের প্রয়োজন না হয়। পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার অর্থ এই নয় যে এখুনি বড় ধরনের অভিযান শুরু হবে।' তিনি আরও বলেন, "তবে পার্লামেন্টে প্রস্তাবটি পাস হলে প্রয়োজনের সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব।" বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) প্রতি ইঙ্গিত করে এরদোয়ান বলেন, "যদি কখনও অভিযানের প্রয়োজন হয় তাহলে তার লক্ষ্য হবে সন্ত্রাসী সংগঠন।" ইরাক অভিযানে অনুমতির বিষয়ে পার্লামেন্টে আগামী বুধবার বিতর্ক হবে। আশা করা হচ্ছে খুব সহজে প্রস্তাবটি পাস হবে। কেননা পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির রয়েছে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা। এছাড়া প্রধান বিরোধীদলও সেনা অভিযানের বিষয়টিকে সমর্থন করে। তুরস্ক অনেক দিন ধরে অভিযোগ করে আসছে উত্তর ইরাকে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্্র নিজে কিছু করছে না এবং ইরাক সরকারকেও তারা এ জন্য চাপ দিচ্ছে না। কুর্দি গেরিলারা তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে বলে দাবি করে আসছে তুর্কি সরকার। তবে ইরাক সরকার তাদের ভূখণ্ডে অভিযান না চালানোর জন্য তুরস্ককে অনুরোধ করেছে। এ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ইরাকের উপ-প্রেসিডেন্ট তারেক আল-হাশমি আঙ্কারা যাওয়ার কথা আছে। তবে ইরাকে কুর্দি বিদ্রোহীদের ওপর অভিযান চালানোর জন্য দেশের মধ্যে চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৫০ ঘ.