২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন হুগো শ্যাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শনিবার হাভানায় কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন। সে সময় তাদের মধ্যে চার ঘণ্টারও বেশি সময় ধরে আলাপ-আলোচনা হয়। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। এ বছর কিউবায় তৃতীয় সফর হিসেবে শনিবার ভোরে হাভানায় পৌঁছান হুগো শ্যাভেজ। রোববার কিউবার সান্তা ক্লারা শহরে গেরিলা যোদ্ধা আর্নেস্টো চে গুয়েভারার সমাধির সামনে দাঁড়িয়ে তার সাপ্তাহিক বেতার ও টেলিভিশন ভাষণ দেওয়ার কথা আছে। ওই ভাষণে শ্যাভেজ বিপ্লবী চে'র উদ্দেশে শ্রদ্ধা জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 10:39 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

হাভানা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শনিবার হাভানায় কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন। সে সময় তাদের মধ্যে চার ঘণ্টারও বেশি সময় ধরে আলাপ-আলোচনা হয়। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। এ বছর কিউবায় তৃতীয় সফর হিসেবে শনিবার ভোরে হাভানায় পৌঁছান হুগো শ্যাভেজ। রোববার কিউবার সান্তা ক্লারা শহরে গেরিলা যোদ্ধা আর্নেস্টো চে গুয়েভারার সমাধির সামনে দাঁড়িয়ে তার সাপ্তাহিক বেতার ও টেলিভিশন ভাষণ দেওয়ার কথা আছে। ওই ভাষণে শ্যাভেজ বিপ্লবী চে'র উদ্দেশে শ্রদ্ধা জানাবেন। প্রসঙ্গত, কিউবার ১৯৫৯ সালের বিপ্লবের সময় ক্যাস্ত্রোকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিলেন আর্জেন্টিনার বংশোদ্ভূত চে গুয়েভারা। পরে তিনি বলিভিয়ার বিপ্লবে সাহায্য করতে গিয়ে ধরা পড়েন এবং সেখানেই তাকে হত্যা করা হয়। ফিদেল ক্যাস্ত্রো গত কয়েক মাস ধরে অসুস্থ। সর্বশেষ গত মাসে সরকারিভাবে প্রকাশিত ছবিগুলোতে তাকে দুর্বল দেখা গেছে। হুগো শ্যাভেজ শনিবার কিউবা আসার পর দেশটির টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, "দুই বিপ্লবী নেতা আমাদের দেশদুটোর ইতিহাস, মজবুত ও ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ল্যাটিন আমেরিকার পরিস্থিতি এবং মানবজাতির নিদারুন সমস্যা নিয়ে আলোচনা করেছেন।" উল্লেখ্য, সাড়ে ১৪ মাস আগে অসুস্থতার কারণে ছোট ভাই রাউল ক্যাস্ত্রোর কাছে কিউবার ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল ক্যাস্ত্রো। সেই থেকে আর জনসম্মুখে দেখা যায়নি ৮১ বছর বয়সী কিউবার এ নেতাকে। জনসম্মুখে ক্যাস্ত্রোর দীর্ঘ দিনের অনুপস্থিতি পরিপ্রেক্ষিতে তার অবর্তমানে উত্তর গোলার্ধের একমাত্র কমিউনিস্ট রাষ্ট্রটির ভবিষ্যত রাজনীতি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এসএনডি/১৬৩৪ ঘ.