২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সহিংসতার দায় ইরানের ওপর চাপালেন পেত্রাউস

ইরাকে মার্কিন সেনা কমন্ডার জেনারেল ডেভিড পেত্রাউস ইরাকের সহিংসতা দায় ইরানের ওপর চাপিয়েছেন। ইরান ইরাকে সহিংসতা উস্কে দিচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন তিনি। শনিবার পেত্রাউস বলেছেন, তেহরানে নিযুক্ত বাগদাদের রাষ্ট্রদূত হাসান কাজেমি-কোমি ইরানের 'রেভল্যুশনারি গার্ডস কুদস' বাহিনীর সদস্য ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 10:18 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ইস্ট অফ বাকুবা, ইরাক, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে মার্কিন সেনা কমন্ডার জেনারেল ডেভিড পেত্রাউস ইরাকের সহিংসতা দায় ইরানের ওপর চাপিয়েছেন। ইরান ইরাকে সহিংসতা উস্কে দিচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন তিনি। শনিবার পেত্রাউস বলেছেন, তেহরানে নিযুক্ত বাগদাদের রাষ্ট্রদূত হাসান কাজেমি-কোমি ইরানের 'রেভল্যুশনারি গার্ডস কুদস' বাহিনীর সদস্য ছিলেন। ওয়াশিংটন অভিযোগ করে আসছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস ইরাকে সহিংসতা উস্কে দিচ্ছে এবং ওইসমস্ত জঙ্গিদের প্রশিক্ষণ ও অস্ত্র দিচ্ছে যারা মার্কিন সেনাদের ওপর হামলা চালাচ্ছে । ইরান সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এক মার্কিন সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের উদ্দেশ্যে জেনারেল ডেভিড পেত্রাউস বলেন, ইরান ইরাকি জঙ্গিদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে। ইরাকে মার্কিন সেনা নিহতের ঘটনার জন্য ইরান সরকার দায়ী কিনা