২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুশাররফের বিজয় ঠেকাতে বাধা হয়ে দাঁড়াবে না আদালত'

পাকিস্তানে জেনারেল পারভেজ মুশাররফকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে নির্বাচনে বিজয়ের পর এখন আর তাকে আটকে রাখা যাবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানের বিচার বিভাগের সঙ্গে মুশাররফের বৈরিতার বিষয়টি বহুল আলোচিত হলেও শেষ পর্যন্ত তার নির্বাচনী প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায়নি আদালত। অবশ্য আদালতের রায়ের কারণে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত আরও প্রায় ১০ দিন অপেক্ষা করতেই হচ্ছে মুশাররফকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ইসলামাবাদ, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে জেনারেল পারভেজ মুশাররফকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে নির্বাচনে বিজয়ের পর এখন আর তাকে আটকে রাখা যাবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানের বিচার বিভাগের সঙ্গে মুশাররফের বৈরিতার বিষয়টি বহুল আলোচিত হলেও শেষ পর্যন্ত তার নির্বাচনী প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায়নি আদালত। অবশ্য আদালতের রায়ের কারণে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত আরও প্রায় ১০ দিন অপেক্ষা করতেই হচ্ছে মুশাররফকে। বিরোধীদল শূণ্য না হলেও আগে থেকেই একটা বড় অংশের পদত্যাগ এবং নির্বাচন বয়কটের কারণে অনুমান মতোই বেশিরভাগ ভোট পেয়ে নির্বাচনে জেতেন মুশাররফ। দুই কক্ষের জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদের বেশিরভাগ সদস্যের সমর্থন পান তিনি। বেনজিরের সঙ্গে শেষ মুহূর্তের সমঝোতায় মুশাররফের নির্বাচনী প্রচেষ্টা ঠেকানোর বিরোধীদের প্রচেষ্টা অনেকটা ম্লান হয়ে যায়। এদিকে, পার্লামেন্ট থেকে ১৬০ জনের মতো সদস্যের পদত্যাগ এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও শেষপর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত-সংঘর্ষ ছাড়াই শেষ হয় নির্বাচনী প্রক্রিয়া। অবশ্য, আপাত দৃষ্টিতে পরিস্থিতি অনেকটা সামলে নিতে পারলেও মুশাররফকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হলে বিরোধিরা কিভাবে তা মোকাবেলা করবেন সেটাই এখন দেখার বিষয়। এছাড়া, জয়ী ঘোষণা করা হলে মুশাররফ এখন প্রতিশ্র"তি মতো উর্দি ছাড়ার ঘোষণা দেবেন কি না সে প্রশ্নটিও সামনে চলে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের পদ ছাড়া না ছাড়া নিয়ে আদালতকে মোকাবেলা করতে পারলে রাজনীতির মাঠের লড়াইয়ে অনেকটাই সামলে উঠতে পারবেন তিনি। ইসলামাবাদ ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক শাফকাত মাহমুদ রোববার বলেছেন,"যদিও এটা একটা বিতর্কিত নির্বাচন, এবং এ নির্বাচনে অনেক অনেক সমস্যা আছে, বিরোধিরা প্রতিবাদ বিক্ষোভ করছে, এরপরও আমার মনে হয় এ নির্বাচন বাতিল করে দেওয়া আদালতের পক্ষে খুবই কঠিন হবে।" ১৭ অক্টোবর মুশাররফের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শুনানি শেষে হওয়ার কথা আদালতে। শুনানি শেষে বিরোধীদের পক্ষে রায় দিয়ে এ নির্বাচন বাতিল ঘোষণা করা হলে মুশাররফ প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান হিসেবে 'জরুরি অবস্থা' জারি করতে পারেন এমনকি 'সামরিক আইনও' ঘোষণা করতে পারেন। অবশ্য বরাবরই তা না করার প্রতিশ্র"তি দিয়ে আসছেন মুশাররফ। বিশ্লেষক হাসান আসকারি রিজভী বলেছেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার আশঙ্কায় দ্বিধান্বিত হয়ে পড়তে পারে আদালত। কারণ তারাও এ ধারণা পোষণ করেন না যে মুশাররফ পদত্যাগ করবেন। পাকিস্তানে কেউই কেউই তা মনে করে না।" রিজভী আরও বলেন, "আমার নিজের ধারণা হল, সুপ্রিম কোর্ট এখন এ নির্বাচন বাতিলের সিদ্ধান্ত দিলে এটা একটা বড় পদক্ষেপ হতে পারে।" বিশ্লেষক মাহমুদ বলেন, "আমি মনে করি না যে জটিলতার অবসান হচ্ছে।" রিজভী বলছেন,"এটা একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে এবং আপনারা শিগগিরই অনেক যোগ-বিয়োগের খেলা দেখতে পাবেন। মুশাররফ তার রাজনীতিকে কলুষিত করার কাজ চালিয়ে যাবেন আর এ অনিশ্চয়তারও শেষ হবে না।" এদিকে, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নিয়ে তার সঙ্গে সমঝোতার বিষয়েও নিন্দিত হচ্ছেন মুশাররফ। অবশ্য মার্কিনিরা চাইছেন বেনজিরের সঙ্গে মিলে মিশে কাজ করুক মুশাররফ। একইসঙ্গে মার্কিনিরা এটাও পরিস্কার করেছেন যে, পরমাণু অস্ত্রধর পাকিস্তানের নিয়ন্ত্রণ মুশাররফের কাছেই থাকুক। কেননা তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে বোঝাপড়াটা ঠিক রাখতে চায় যুক্তরাষ্ট্র্ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫৫ ঘ.