২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই পরমাণু চুল্লি বন্ধে রাজি উ কোরিয়া

উত্তর কোরিয়া এ বছরের শেষ নাগাদ ইয়ংবিয়ন চুল্লিসহ সব পরমাণু প্রকল্প বন্ধ করে দিতে রাজি হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াশিংটনকে তাদের প্রতিজ্ঞা পূরণের সুযোগ দিতে উত্তর কোরিয়া বলটি যুক্তরাষ্ট্রের কোর্টে ফেরত পাঠালো। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। গত রোববার শেষ হওয়া ছয়-জাতি আলোচনায় যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করলে বিনিময়ে দশ লাখ টন ভারী জ্বালানি তেলের সমপরিমাণ সাহায্য পাবে। এছাড়া, যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রাষ্ট্রের কালো তালিকা থেকে উত্তর কোরিয়াকে বাদ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বেইজিং, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া এ বছরের শেষ নাগাদ ইয়ংবিয়ন চুল্লিসহ সব পরমাণু প্রকল্প বন্ধ করে দিতে রাজি হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াশিংটনকে তাদের প্রতিজ্ঞা পূরণের সুযোগ দিতে উত্তর কোরিয়া বলটি যুক্তরাষ্ট্রের কোর্টে ফেরত পাঠালো। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। গত রোববার শেষ হওয়া ছয়-জাতি আলোচনায় যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করলে বিনিময়ে দশ লাখ টন ভারী জ্বালানি তেলের সমপরিমাণ সাহায্য পাবে। এছাড়া, যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রাষ্ট্রের কালো তালিকা থেকে উত্তর কোরিয়াকে বাদ দেবে। উত্তর ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া স্বাক্ষরিত আলোচনার যৌথবিবৃতি গত মঙ্গলবার বেইজিংয়ে প্রকাশ করা হয়। একই সঙ্গে গত মঙ্গলবার থেকে উত্তর কোরিয়ায় তিন দিনব্যাপী বৈঠক শুরু করেছেন দুই কোরিয়ার শীর্ষ নেতারা। বিবৃতিতে বলা হয়, "ইয়ংবিয়নের পরীক্ষামূলক পাঁচ মেগাওয়াট পারমাণবিক চুল্লিসহ উত্তর কোরিয়ার সকল পারমাণু প্রকল্প আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ করা হবে।" এতে আরও জানান হয়, পরমাণু প্রকল্প অকার্যকর করার জন্য প্রস্তুত করতে যুক্তরাষ্ট্র আগামী দু'সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ায় একটি বিশেষজ্ঞ দল পাঠাবে। ছয়-জাতি আলোচনায় সকল পক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প বন্ধ করার প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে এবং এজন্য প্রয়োজনীয় প্রাথমিক অর্থও তারা যোগান দেবে। উত্তর কোরিয়া প্রতিশ্র"তি দিয়েছে তারা পারমাণবিক সামগ্রী, প্রযুক্তি ও জ্ঞান অন্যত্র সরিয়ে নেবে না। তবে বিনিময়ে যুকরাষ্ট্র কবে নাগাদ উত্তর কোরিয়াকে সন্ত্রাসের কালো তালিকা থেকে বাদ দেবে সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এটি উত্তর কোরিয়ার অন্যতম দাবি। যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়া তাদের প্রতিশ্র"তি পালন করে গেলে তারাও সময়মত তাদের প্রতিজ্ঞা রক্ষা করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৭ঘ.