২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ পাকিস্তানি সেনাকে আটক করেছে জঙ্গিরা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরের একটি সেনাচৌকিতে তালেবানপন্থি জঙ্গিরা হামলা চালিয়ে আধা-সামরিক বাহিনীর দুই সেনাকে হত্যা এবং অপর ২২ সেনাকে আটক করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

পেশোয়ার, পাকিস্তান, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরের একটি সেনাচৌকিতে তালেবানপন্থি জঙ্গিরা হামলা চালিয়ে আধা-সামরিক বাহিনীর দুই সেনাকে হত্যা এবং অপর ২২ সেনাকে আটক করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। এদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানের জঙ্গিরা এখনও প্রায় ২২৫ জন সেনাকে আটক করে রেখেছে। আগস্ট মাসের শেষ দিকে তাদেরকে অপহরণ করে জঙ্গিরা। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশসহ ১৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর জঙ্গিরা বান্নু শহরের কাছের ওই সেনাচৌকিতে হামলা চালায়। আধা-সামরিক বাহিনীর উর্ধতন কর্মকর্তা আবদুল নওয়াজ খাত্তাক বলেন, "দুইশ'র বেশি জঙ্গি সেনাচৌকিটিতে হামলা চালিয়ে দুই সেনাকে হত্যা করে এবং ২২ জনকে ধরে নিয়ে যায়।" খাত্তাক বলেন, সে সময়কার সংঘর্ষে ১০ থেকে ১৫ জঙ্গি নিহত হয়। উল্লেখ্য, গত জুলাই মাসে উত্তর ওয়াজিরিস্তানের জঙ্গিদের সঙ্গে একটি চুক্তি ভেঙ্গে যাওয়ার এবং রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে কমান্ডো অভিযানের পর থেকে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা এবং সেনা অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০২ ঘ.