২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে রেল দুর্ঘটনায় নিহত ৩

থাইল্যান্ডে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রোববার তিন রেল-শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭০ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 04:18 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রাজধানী ব্যাংককের দক্ষিণে অবকাশ যাপন নগরী হুয়া হিনের কাছে নংকায়ে স্টেশনে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা আরেকটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়ে ভুল লাইনে ঢুকে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

স্টেশনে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা রেলগাড়ীটির চালক ও একজন নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর এক শ্রমিক।