২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটিশ সেনা-আফগানিস্তান

আফগানিস্তানে বৃটিশ সেনাবাহিনী আরও দীর্ঘসময় অবস্থান করতে পারে। বৃটেনের সেনাপ্রধান জেনারেল রির্চাড ডানাট মঙ্গলবার একথা জানিয়েছেন। বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে এ খবর পাওয়া গেছে। বৃটিশ সেনারা এই বছরই দক্ষিণ আফগানিস্তানে অবস্থান নেয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ডানাট জানান, সরকারের আগের পরিকল্পনা অনুযায়ী বৃটিশ সেনাদের তিন বছর অবস্থান করার কথা থাকলেও এখন তারা সেখানে আরও বেশি সময় অবস্থান করবেন।

তবে তারা কতদিন আফগানিস্তানে অবস্থান করবেন ডানাট তা নিশ্চিত করেননি।

বৃটিশ সেনাবাহিনী ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে দক্ষিণ আফগানিস্তানে প্রবেশ করে।

সেখানে তারা তালেবান জঙ্গিদের সাথে সংর্ঘষে জড়িয়ে পড়ে।