মার্কিন প্রতিনিধি দল এখন নেপালে
মার্কিন যুক্তরাষ্ট্রের চার সদস্যের একটি প্রতিনিধি দল শুত্রুবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপালে পৌছেছেন।
প্রতিনিধি দলটি নেপালের রাজনৈতিক পরিস্থিতি, মার্কিন উন্নয়ন কর্মসূচি ও শরণার্র্থী প্রত্যবাসন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করবে।
চার সদস্যের প্রতিনিধি দলটির প্রতিনিধিত্ব করছেন বৈদেশিক সাহায্য উপ কমিটির প্রধান ও মার্কিন কংগ্রেস ম্যান জিম ক্লব। এছাড়া এই প্রতিনিধি দলে রয়েছেন - এন্ডার কেèনশা, ফ্রেড আপটান এবং ব্রিয়ান বিয়ার্ড।
নেপালে অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি সরকারি প্রতিনিধি, রাজনৈতিক দল, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সাথে দেখা করবে।
এছাড়া তারা নেপালে মার্কিন উন্নয়ন কর্মসূচি, শরনার্থী শিবির এবং নেপালের নিরপত্তামূলক কর্মসূচি পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি নেপাল সফরের পর ভারত, ভুটান এবং মঙ্গোলিয়া সফর করবে।
