পূর্ব লেবাননে ইসরায়েলী বিমান হামলা
হিজবুল্লাহ গেরিলাদের শক্তঘাটি পূর্ব লেবাননে শনিবার সকালে আবার ইসরায়েল বিমান থেকে একাধিক রকেট হামলা চালিয়েছে। লেবানিজ প্রতিরক্ষা সূত্র এ তথ্য জানায়।
সংবাদ সংস্থা জানায় এই মুহূর্তে পরিস্কার করে বলা যাচ্ছে না বদাই গ্রামে ইসরায়েল বিমান থেকে ঠিক কি ছোড়া হয়েছে।
ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র জানান সেনাবাহিনী এই সংবাদ খতিয়ে দেখছে।
৩৪ দিন ধরে দক্ষিন লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সাথে ইসরায়েলের সংগঠিত অস্বাভাবিক যুদ্ধ জাতিসংঘের উদ্যোগে বন্ধ হয়েছে।
জুলাইয়ের ১২ তারিখে সীমান্তের ওপারে হানা দিয়ে হিজবুল্লাহ গেরিলা দুই ইসরায়েলী সৈন্যকে আটক করার পর এই যুদ্ধে লেবাননের কমপক্ষে ১১৮৩ জন এবং ১৫৭ ইসরায়েলি নিহত হয়।
