২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের লোকজন সম্ভাব্য পুরুষ উত্তরাধিকার দেখার অপেক্ষায়

জাপানের রাজপরিবার এবং সাধারণ লোকজন সবাই সাগ্রহে অপেক্ষা করছে পৃথিবীর সবচেয়ে পুরনো রাজতন্ত্রের সম্ভাব্য পুরুষ উত্তরাধিকারের জন্য।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 03:07 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

৪০ বছরের মধ্যে দেশটির পুরুষ উত্তরাধিকার জন্ম দেওয়ার জন্য রাজকুমারী কিকো বুধবার হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন। অপেক্ষা সেই উপলক্ষ্যকেই ঘিরে।

জানা গেছে, রাজকুমারী কিকোর কিছু গর্ভকালীন জটিলতাও রয়েছে।

৩৯ বছর বয়স্ক রাজকুমারী কিকো টোকিও হাসপাতালে ভর্তি হবেন এবং সন্তান জন্মের আগে পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন থাকবেন। কিকোর ১৪ এবং ১১ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

যদি রাজকুমারীর ছেলে হয় তাহলে সেই হবে ক্রাউন প্রিন্স নারুহিতো এবং আকিশিনোর পর জাপানের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।

আর তাহলে জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমিকে পাল্টাতে হবে কোনো রাজকুমারীকে জাপানের সিংহাসন ‘ক্রিসেনথিমাম’ এ বসানোর পরিকল্পনা।

প্রাসাদ সূত্র জানায়, রাজকুমারীর সার্বিক অবস্থা ভাল এবং গর্ভস্থ বাচ্চাটিও সুস্থ আছে। তবে সন্তানটি ছেলে না মেয়ে তা এখনও ঘোষণা করা হয়নি।