চুলের কালার ইউরোপে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়ন চুল কালার বা ডাই করার কাজে ব্যবহৃত ২২ ধরনের কেমিক্যাল ব্যবহার নিষিদ্ধ করেছে। চুলে রং করার কাজে ব্যবহৃত এই কেমিক্যাল মূত্র থলির ক্যান্সারের ঝুঁিক বাড়িয়ে দেয় বলে যুক্তরাজ্যের দৈনিক ‘ইন্ডিপেন্ডেন্টে’ এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞা আরোপ করে।
ইউরোপীয় কমিশন হেয়ার ডাই ইন্ডাস্ট্রিকে চুেল কালার করার এই উপাদানগুলো তৈরীতে কি কি কেমিক্যাল ব্যবহৃত হয় তার একটি তালিকা জমা দানের নির্দেশ দিয়েছে। এই তালিকার সাথে এসব কেমিক্যাল ব্যবহারে স্বাস্থ্য ঝুঁিক আছে কি না সে সংক্রান্ত প্রমাণপত্রও জমা দিতে হবে।
১১৫টি কেমিক্যালের কার্যকারিতা পুনমূল্যায়নের পর এই কেমিক্যালগুলোর পূর্ণ তালিকাসহ বিস্তারিত প্রতিবেদন আগামী অক্টোবরের মধ্যে প্রকাশ করবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এই নিষিদ্ধ ঘোষিত ২২ টি কেমিক্যালের ওপর এখনো পর্যন্ত কোনো সেফটি ইনফরমেশন জমা দেওয়া হয়নি বলে জানিয়েছে পত্রিকাটি।
ইউরোপীয় নারীদের ৬০ শতাংশ এবং পুরুষদের ১০ শতাংশ চুলে কালার ব্যবহার করে।
তবে চুলের কালারের ওপর ওই নিষেধাজ্ঞা আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর হবে।
