২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করলো লস্কর--ই--কাহার

ভারতের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর--ই--কাহার মুম্বাইয়ের এক টিভি চ্যানেলে ই--মেইলের মাধ্যমে শনিবার মুম্বাইয়ের সিরিজ বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। ভারতের গুজরাট এবং জম্মু ও কাশ্মিরে সাম্প্রতিক হামলার প্রতিবাদে তারা এই পাল্টা বোমা হামলা চালায় বলে লস্কর- ই-কাহার জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 01:16 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মুম্বাইয়ে মঙ্গলবার সিরিজ বোমা বিস্ফোরণে প্রায় দু’শো লোক নিহত হয়।

মুম্বাইয়ের টিভি চ্যানেলটি জানায়, লস্কর--ই--তৈয়াবার সহযোগী সংগঠন লস্কর--ই--কাহার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার সময় ই--মেইলের মাধ্যমে এ বার্তা পাঠায়।

লস্কর--ই--কাহার জানায়, ট্রেনগুলোতে তাদের সংগঠনের ১৬ জন লোক সাতটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়।

সংগঠনটি আরও জানায়, এ ঘটনার সাথে জড়িত ১৬ জন বর্তমানে নিরাপদে রয়েছে।