আকস্মিক ইরাক সফরে রামসফেল্ড
মার্কিন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড এক আকস্মিক সফরে ইরাকে গিয়েছেন। তিনি ইরাকের নতুন সরকারের সাথে আলোচনার জন্য এসেছেন।
রামসফেল্ড রাজধানী বাগদাদের উত্তরে বিমান ঘাঁটিতে এসে পৌঁছান। তিনি ইরাকে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জেনারেল জর্জ ক্যাসির সাথে সাক্ষাৎ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মার্কিন প্রতিরক্ষা সচিব বাগদাদের নিরাপত্তা এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ নিয়ে আলোচনার জন্য এখানে এসেছেন।
মঙ্গলবার রামসফেল্ড আফগানিস্তানে এক আকস্মিক সফরে এসে প্রেসিডেন্ট হামিদ কারজাই-এর সাথে সাক্ষাৎ করেন।
