মুম্বাইয়ে ৮টি বোমা বিষ্ফোরণ: নিহত ১৩৫, আহত কয়েক শ’, আপডেট
ভারতের মুম্বাইয়ে বিভিন্ন রেল স্টেশনে ধারাবাহিক বোমা হামলায মঙ্গলবার কমপক্ষে ১৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ঘটনার পর মুম্বাইয়ের সঙ্গে সকল রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিভিন্ন বার্তা সংস্থা জানায়, সন্ধ্যা ৬টা ৯মিনিটে প্রথম বিষ্ফোরণটি ঘটে খার রেলওয়ে স্টেশনে চার্চগেট থেকে বোরিভালিগামী একটি যাত্রীবাহি ট্রেনে। এরপর নগরীর বিভিন্ন রেল স্টেশনে সাতটি বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।
মুম্বাই পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এটি ছিলো সম্পূর্ণ পরিকলিল্পত একটি হামলা। এ ঘটনায় গোটা নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এ হামলা চালিয়েছে-- এ ব্যাপারে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
রেলওয়ে পুলিশের সাথে আইন শৃঙ্খলা--রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যোগ দেয়।
পুলিশের কমিশনার মি. রয় বলেন, আমরা ৬০টি মরদেহ সনাক্ত করেছি। সে এলাকায় মোবাইল সার্ভিস কাজ করছে না। তিনি বলেন, এটি পরিকল্পিত ও পেশাদার কোনও গোষ্ঠীর হামলা এবং সম্পূর্ণ অমানবিক।
