২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের বনে আগুন লেগে ৬ জনের প্রাণহানি

মধ্য পর্তুগালের বনে আগুন নেভাতে গিয়ে ছয়জন নিহত হয়েছে, তাদের মধ্যে পাঁচজনই চিলির অধিবাসী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 10:44 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

কর্মকর্তারা জানান, তাদের চারিদিকে আগুনের শিখা ছড়িয়ে পড়লে তারা পালাতে ব্যর্থ হন।

নিহত চিলির অধিবাসীরা এমন একটি কোম্পানীর কর্মচারী ছিল যারা আগুন নির্বাপক যন্ত্রপাতি সরবরাহ এবং স্থানীয় দমকলবাহিনীকে সহায়তা করতো। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

যে ছয়টি অগ্নিকান্ড দেশের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছিল তার মধ্যে রোববার দুপুরে গুয়ারডা শহরের কাছে ফামালিকাও এলাকার ঘটে যাওয়া অগ্নিকান্ড একটি।

দমকল বাহিনীর কমান্ডার গিল মার্টিনস জানান, হঠাৎ করে যখন বাতাসের গতি পরিবর্তন হয়ে যায় তখন নিহতরা বনের মধ্যে আটকে পড়ে।

তিনি বলেন, “এটি পর্বতসঙ্কুল এলাকা এর সাথে বাতাস এবং কিছু ভুল হয়ে থাকতেও পারে, সেটা শুধুমাত্র তদন্ত করেই বলা যাবে আসলে কি হয়েছিল।” এই দাবানল রহস্যপূর্ণ এবং আগে থেকে বলা যায় না কি হতে পারে।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী শতাধিক গাড়ি এবং বিমান নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চেমুচকা শহরের মধ্যস্থানে ২০০৩ সালে আগুন নেভাতে গিয়ে আফোসেলপা কোম্পানীর দুইজন কর্মচারী নিহত হয়েছিল।

পর্তুগালে গত বছর বনে আগুন লেগে তিন হাজার হেক্টর বন এবং চাষযোগ্য জমি নষ্ট এবং কমপক্ষে ১৬ জন নিহত হয়েছিল।