২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলরত নৌযানে তামিল বিদ্রোহীদের হামলা

শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর উত্তর-পশ্চিম উপকূলে সন্দেভাজন তামিল টাইগার বিদ্রোহীরা সেনাবাহিনীর দুইটি টহল নৌযানে হামলা চালিয়েছে বলে শ্রীলঙ্কার সেনাবাহিনী জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সেনাবাহিনীর মুখপাত্র ডিকেপি দাসানায়েক জানিয়েছেন, তামিল বিদ্রোহীরা কলোম্বোর উত্তর-পশ্চিমের ১৪০ কিলোমিটার দুরে কালপিটিয়া নামক স্থানে এই হামলা চালায়। এই হামলার ফলে একটি টহল বোটে  আগুন ধরে গিয়ে বোটটির ব্যাপক ক্ষতি হয়েছে।

এই বছরে শুরু হওয়া সহিংসতায় শ্রীলঙ্কায় প্রায় ৭০০ জন মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক এবং নিরাপত্তা কর্মী বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বিদ্রোহীরা জানিয়েছে, এই সময় নিরাপত্তারক্ষী এবং আধাসামরিক বাহিনীর হাতেও অনেক তামিল বেসামরিক লোক নিহত হয়েছে। অনেকেই এই হত্যার জন্য বিদ্রোহী এবং অন্যান্য সশস্ত্র দলকে দায়ী করছে।