সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অর্থ প্রদান করার গোপন তথ্য ফাঁস করায় বুশ অসন্তোষ
বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে যে অর্থ প্রদান করছে সে সংক্রান্ত তথ্য ফাঁস করে তাদের এ কর্মকান্ডকে বিঘিœত করার সংবাদপত্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বুশ।
একটি ব্যাংকের মাধ্যমে বুশ প্রশাসন বিভিন্ন দেশকে অর্থ প্রদানের বিষয়টি পরিচালনা করছে-এ সংক্রান্ত এক রিপোর্ট গত সপ্তাহে ’নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন।
তথ্য ফাঁসের এ ঘটনাকে তিনি ’অসম্মানজনক’ বলেও উল্লেখ করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দীর্ঘদিন ধরে এই সংবাদপত্রটি বুশের বিরোধিতা করে আসছে। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে বুশ প্রশাসন যে টেলিফোন কল পর্যবেক্ষন করছে সে সংক্রান্ত রিপোর্ট প্রকাশের ভিত্তিতে পত্রিকাটি পুলিৎজার পুরষ্কারও লাভ করে।
এদিকে বুশের এ অভিযোগের সমর্থন জানিয়ে ডিক চেনি বলেছেন যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ’নিউ ইয়র্ক টাইমস’ দ্বিতীয়বারের মত গোপন তথ্য ফাঁস করেছে।
