২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল বিদ্রোহীরা শান্তি চুক্তি ভঙ্গ করতে চায়: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে সেনাবাহিনীর উর্ধ্বতন এক জেনারেলের হত্যা পর তামিল বিদ্রোহীদের অভিযুক্ত করে বলেছেন যে তারা শান্তি চুক্তি ভঙ্গ করার পায়তারা করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শ্রীলঙ্কার সরকার এ হত্যাকান্ডের জন্য তামিল বিদ্রোহীদের দোষারোপ করলেও তাদের এক মুখপাত্র এই হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে শ্রীলঙ্কার সরকার ও তামিল বিদ্রোহীরা দাবী করেছেন যে তারা উভয়েই এখনও শান্তি চুক্তি করতে আগ্রহী। কিন্তু চলমান সহিংসতা তাদের এ চুক্তিকে ’কাজে নেই, কাগজ-কলমে আছে’ এরুপ অবস্থায় নিয়ে গিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

চলতি বছরে শ্রীলঙ্কার সরকার এবং তামিল বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় সাতশ’ জনের প্রাণহানি ঘটেছে।

শ্রীলংকায় রাজধানী কলম্বোর কাছে সোমবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পারামি কুলাতুঙ্গা নামে সেদেশের সেনা বাহিনীর এক মেজর জেনারেল নিহত হন। 

মেজর জেনারেল পারামি কুলাতুঙ্গা সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তৃতীয় ছিলেন। তিনি শ্রীলঙ্কার যুদ্ধের একজন বীর সৈনিকও ছিলেন।