২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যায় ১১ জনের প্রাণহানি

চীনের দক্ষিণাঞ্চলের হুনান প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১১ জনের প্রাণহানি ঘটেছে এবং এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছে বলে চীনের প্রশাসন সোমবার জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 09:58 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

হুনান প্রদেশের লংহুই কাউন্টিতে রোববার ১০ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ১৫টি বাড়ি বিধ্বস্ত হয়।

উদ্ধারকর্মীরা বন্যায় হতাহতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

জুন থেকে আগস্ট মাস চীনের বর্ষা মৌসুম এবং বন্যা এবং ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ এসময় নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু চলতি বছর চীনের বর্ষা মৌসুম অস্বাভাবিকভাবে নির্দিষ্ট সময়ের আগে এগিয়ে এসেছে।

মে মাসের শেষ থেকে গত রোববার পর্যন্ত হুনান প্রদেশসহ চীনের দক্ষিণাঞ্চলের বন্যায় ১৭০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ১৬ লাখ লোক গৃহহারা হয়েছে।