গাজা’র সীমান্ত এলাকায় হামলায় নিহত ৩
গাজা উপত্যকার কাছে রোববার সকালে ইসরাইলী সৈন্যদের লক্ষ্য করে হামলা পরিচালনা করলে তিনজন ফিলিস্তিনি জঙ্গি নিহত হয়েছে বলে ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে।
ইসরাইল জানায়, কেরাম শালোম সীমান্তবর্তী এলাকায় জঙ্গিরা এই হামলা চালায়।
গাজা’র পপুলার রেজিস্টেন্স কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলী হামলায় জামাল আবু সামহাদানা নামে তাদের এক নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে তারা এই হামলা চালায়।
এছাড়াও সম্প্রতি গাজা’র সমুদ্র সৈকতে বোমা বিস্ফোরণে পিকনিক করতে আসা এক ফিলিস্তিনি পরিবারের হত্যার প্রতিশোধ নিতেও এই হামলা চালানো হয় বলেও তিনি জানান।
ফিলিস্তিনের জঙ্গি দল হামাস বলেছে, তারা এই হামলা চালাতে আগ্নেয়াস্ত্র এবং বোমা দিয়ে সাহায্য করেছে।
ফিলিস্তিনের জঙ্গি দল হামাস এবং ফাতাহ দলের মধ্যে রোববার তাদের মাঝে চলমান দ্বন্দের সমাধানে চুক্তি হবার কথা ছিল।
