২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩৬

নেপালের কাপিলভাস্তু‘ জেলার পাথরকোট সীমান্তে শনিবার একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় সাত জন নিহত এবং কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বাসটি আরঘাখানচি জেলার প্রধান কার্যালয় সানধিখারকা থেকে পশ্চিমাঞ্চল কাপিলভাস্তেু যাচ্ছিল বলে সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।

পুলিশ জানায়, আহতদেরকে স্থানীয় বাতওয়াল এবং ভাইরাহাওয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা যায়। এখানে উল্লেখ্য যে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালে সর্বাধিক সড়ক দুর্ঘটনা ঘটে।