২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়া তেল সমৃদ্ধ উপদ্বীপ বাকাসিকে ক্যামেরুনের কাছে হস্তান্তর করবে

নাইজেরিয়া তার তেল সমৃদ্ধ বাকাসি উপদ্বীপ ক্যামেরুনের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নাইরেজিয়া ও ক্যামেরুনের মধ্যে বিদ্যমান তিক্ততার অবসান ঘটাতে জাতিসংঘের মহাসচিব কফি আনানের নেতৃত্বে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে  নাইজেরিয়া এ সিদ্ধান্ত নিয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগান ওবাসানজো ও ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার মধ্যে অনুষ্ঠিত এ বৈঠক ২০০২ সালে পর থেকে এটা প্রতিবেশী  দেশ দুইটির মধ্যে তৃতীয়বারের মত উচ্চ পর্যায়ের বৈঠক বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বিশ্বের মোট তেল ও গ্যাসের ১০ শতাংশ বাকাসিতে রয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

উল্লেখ্য ১৯৯০ সালে নাইজেরিয়া ও ক্যামেরুনের মধ্যে যুদ্ধ বেধেছিল।