২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে বিক্ষোভ সহিংসতায় রুপ নিলে একজন নিহত, আহত ২০

উত্তর কাশ্মীরের একটি গ্রামে সহিংসতা রোধে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে একজন নিহত এবং ১০ পুলিশসহ ২০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, কুপয়ারা জেলার জিরহামার একটি মসজিদে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা আপত্তিকর কর্মকান্ড ঘটিয়ে এলাকাবাসীর ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে বলে এলাকাবাসী অভিযোগ করে।

একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে পাথর ছুড়তে থাকলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও পরে গুলিবর্ষণ  করে।

এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হয় পুলিশসহ ২০ জন আহত হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।