২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় অপহৃত আট তেলখনিকর্মী মুক্তি পেয়েছে

নাইজেরিয়ার সমুদ্র উপকূলীয় বায়েলসা রাজ্যের কাছে অবস্থিত একটি তেলের খনি থেকে অপহৃত আট বিদেশী শ্রমিককে মুক্তি দিয়েছে সেদেশের উপদ্বীপের অপহরণকারীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 02:30 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অপহরণকারীরা স্থানীয় লোক বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।

দুই দিন আগে অপহরণকারীরা চাকুরি এবং তাদের সম্প্রদায়ের অগ্রগতির দাবীতে ছয় জন বৃটেন, একজন আমেরিকান এবং একজন কানাডিয়ানকে অপহরণ করে।

তবে, এখন কি কারণে তারা বন্দীদের মুক্তি দিয়েছে তা সুনির্দিষ্ট করে জানায়নি।

তেল কোম্পানীগুলো কর্মসংস্থান, এলাকার উন্নয়নসহ স্থানীয় অধিবাসীদের অন্যান্য দাবীতে নাইজেরিয়ান সরকারের কাছে তুলে ধরুক এই উদ্দেশ্যে আটজন বিদেশীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

তেল সমৃদ্ধ নাইজার উপদ্বীপ থেকে প্রতিদিন ২.৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। তবে স্থানীয় অধিবাসীরা তেল উত্তোলনের কাজে নিয়োজিত কোম্পানীগুলো থেকে কোনোরকম সুযোগ সুবিধা পায়না। অধিবাসীরা তাদের দাবী আদায়ের জন্য প্রায় বিদেশী শ্রমিকদের অপহরণ করে বলে জানা যায়।