২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্তনক্যান্সারের চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার

স্তন ক্যান্সার চিকিৎসায় ‘টিকার্ব’ নামে একটি নতুন ওষুধ বাজারে এসেছে যা র্দীঘদিন স্তন ক্যান্সারে আক্রান্ত হাজার হাজার নারীর আয়ু কিছুদিন হলেও বাড়িয়ে দিতে সক্ষম।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

যুক্তরাজ্যের ‘গ্ল্যাক্সোস্মিথক্লিন’ নামের একটি প্রতিষ্ঠান এই ওষুধ বাজারজাত করছে। এই ওষুধটি বর্তমানে স্তন ক্যান্সার চিকিৎসায় প্রচলিত ওষুধ ‘হারসেপটিন’ এর চেয়ে দ্বিগুন কার্যকর হবে বলে যুক্তরাজ্যের চিকিৎসকরা মনে করছেন।

‘হারসেপটিন’ গ্রহণ স্তন ক্যান্সারে আক্রান্তদের অনেকের আয়ু নাটকীয়ভাবে বাড়িয়ে দিলেও এটি কারো কারো ক্ষেত্রে একদম কার্যকর হচ্ছিলনা।

নতুন এই ওষুধটি স্তন ক্যান্সাররের জন্য দায়ী ‘এইচইআরটু’ নামক একধরনের  আমিষ-এর কর্মক্ষমতা ধ্বংস করার পাশাপাশি স্তন ক্যান্সার ছড়িয়ে পড়ার জন্য দেহের যে গ্রোথ ফ্যাক্টরগুলো দায়ী সেগুলোর বিস্তার রোধ করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘ক্লিনিক্যাল অনকোলজি’-র ওপর আয়োজিত এক কনফারেন্সে কিভাবে ‘টিকার্ব’ প্রাথমিকভাবে স্তনক্যান্সারে আক্রান্ত নারীর আয়ু দ্বিগুন করে দেয়- সে সম্পর্কে জানানো হয়েছে।

অংশগ্রহণকারীরা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক ধরনের স্তন ক্যান্সারের চিকিৎসায় টিকার্ব ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী বছরের শুরুতে যুক্তরাজ্য টিকার্ব ব্যবহারের লাইসেন্স পাবে বলে অংশগ্রহণকারীরা আশা করছেন।

ক্যান্সার বিশেষজ্ঞরা টিকার্ব-এর আবিষ্কারকে যুগান্তকারী একটি আবিস্কার বলে অভিহিত করেছেন।