রোমানিয়া থেকে পোলট্রিজাত পণ্য আমদানীর উপর পুনরায় নিষেধাজ্ঞা জারী করলো ইইউ
বার্ড ফ্লু প্রতিরোধে রোমানিয়া থেকে হাঁস মুরগি এবং পোলট্রি জাত পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা পুনরায় বহাল করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
২০০৫ সালের অক্টোবরে সর্বপ্রথম পোলট্রি সংক্রান্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরে তা শিথিল করা হয়।
গত মাসে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব রোমানিয়ার রাজধানী বুছারেষ্টে ছড়িয়ে পড়লে ইইউ দ্বিতীয়বারের মত এ নিষেধাজ্ঞা জারি করে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
বার্ড ফ্লু’র প্রাদুর্ভাবে রোমানিয়ায় কেউ মারা না গেলেও এক মিলিয়ন হাঁস মুরগিকে মেরে ফেলা হয়। ইইউ ভূক্ত ২৫ টি দেশের উচ্চ পদস্থ পশু চিকিৎসকরা আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের সময়সূচী বাড়ানোর বিষয়টিতে অনুমোদন করেছেন।
এদিকে দেশজুড়ে বার্ডফ্লু’র জন্য দায়ী এইচফাইভএনওয়ান ভাইরাসে আক্রান্ত ১২৩ জনের আক্রান্ত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছে সরকারি কর্মকর্তারা।
এ রোগ প্রতিরোধে সাহায্য করার জন্য ইইউ রোমানিয়ায় বিশেষজ্ঞ প্রেরণ করবে বলে জানিয়েছে। পাশাপাশি বার্ড ফ্লু প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্রাসেলস রোমানিয়াকে ৫ লাখ ইউরো প্রদানেরও আশ্বাস দিয়েছে।
