২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল- লেবাননের যুদ্ধবিরতি সমঝোতা

লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানন-ইসরাইল সীমান্তে ইসরাইলি সৈন্যদের সাথে হিজবুল্লাহ গেরিলাদের দিনব্যাপী বন্দুকযুদ্ধের পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছালে ইসরাইল  তার ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে এবং বিমান হামলা বন্ধ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 02:21 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

লেবানন ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা করলে এই সংঘর্ষের সূচনা হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ।

বন্দুকযুদ্ধে দুই ইসরাইলি সৈন্য আহত এবং লেবাননের দুজন গেরিলা নিহত হয়।

এছাড়া ইসরাইলের বিমান হামলায় একজন ফিলিস্তিনি গেরিলা নিহত এবং পাঁচজন আহত হয়েছে।