লন্ডনে ভারত-যুক্তরাষ্ট পরমাণু সংক্রান্ত বৈঠক
ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সরন বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নের সাথে দুদেশের মধ্যে পরমাণু সহযোগিতা সংক্রান্ত আলোচনার জন্য বৈঠক করছেন।
আগামী মাস থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু বিষয়ক পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুদেশের বিরাজমান পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করবেন।
নয়াদিল্লীর সরকারি সূত্র জানায়, পারমাণবিক সহযোগিতার বিষয়ে ভারতের কংগ্রেসের সমর্থন থাকলেও এ ব্যাপারে কংগ্রেসে আইন পাস হওয়া প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য ভারতের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তাদের সমর্থন লাভ করেছে।
