২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নকল ওষুধ সেবনে ৯ জনের মৃত্যু

নকল ইনজেকশন ব্যবহার করে চীনে নয়জনের মৃত্যু হয়েছে বলে চীনা কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের একটি হাসপাতাল সূত্র জানায়, কয়েকজন রোগী পিত্তথলি ও যকৃতের সমস্যা এবং গ্যাস্ট্রিকের কারণে ইনজেকশন নেওয়ার পর মারা যায়।

চীনা কোম্পানিটি সরবরাহকারীদের দোষারোপ করে বলেছেন, বিতরণ করার সময় তারা বিষাক্ত রাসায়নিক পদার্থ দেওয়া স্থানে ওষুধগুলো রাখে।

বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়, ওষুধ কেম্পানিটির নির্বাহী কর্মকর্তা, জেনারেল ম্যানেজার, উপকরণ ক্রেতা এবং পর্যবেক্ষণকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এ ঘটনার তদন্ত এবং দেশের ওষুধ কোম্পানিগুলোর ওষুধের মান পর্যালোচনার আদেশ দিয়েছেন।

গুয়াংঝাও শহরের একটি হাসপাতালে ‘আরমিলেরিøি এ’ ইনজেকশনটি নেওয়ার পর রোগীরা অসুস্থ হয়ে পড়ে।

উত্তর-পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের কিকিহার- ২ ফার্মাসিউটিক্যালস্ কোম্পানি এ ওষুধটি তৈরি করে।

চলতি বছরে চীনে নকল ওষুধ ব্যবহার করতে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।