ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে একই পরিবারের ৫ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ খবর জানিয়েছে।
এই নিয়ে ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, এই পাঁচজনের মৃত্যুর ক্ষেত্রে মানবদেহ থেকে বার্ড ফ্লু ভাইরাসের সরাসরি সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাঁচজনের মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।
এছাড়া দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশে এক কিশোরী বার্ড ফ্লুতে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বার্ড ফ্লু-র ভাইরাস এইচ৫এন১ নামে পরিচিত। বিশেষজ্ঞরা মনে করছেন এই ভাইরাস কোনোভাবে মানবদেহ থেকে মানবদেহে সরাসরি সংক্রমিত হলে বিশ্বব্যাপি মহামারি আকারে এই রোগ ছড়িয়ে পড়বে।
