মুদ্রার পরিবর্তে নোট দিতে অস্বীকৃতি জানাল চীনের ব্যাংক
বাস্তবক্ষেত্রে মুদ্রা এবং নোটের অর্থমূল্য সমান হলেও চীনের কয়েকটি ব্যাংক মুদ্রার পরিবর্তে নোট দিতে অস্বীকৃতি জানিয়েছে।
চীনের হুবেই প্রদেশের য়ুহান এলাকার এক দম্পতি গত দুইবছর ধরে জমানো ৪০,০০০ মুদ্রাকে নোটে রুপান্তর করতে চাইলে ব্যাংক তা দিতে অস্বীকৃতি জানায় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
তাদের জমাকৃত টাকার মূল্য ৪,০০০ ইয়েন যা ৪৯৩ মার্কিন ডলারের সমতুল্য।
গত সপ্তাহে এই দম্পতি বেশ কয়েকটি ব্যাংকে যায় মুদ্রাগুলি নোটে রুপান্তর করতে কিন্তু ব্যাংক কর্মকর্তারা তা দিতে অস্বীকুতি জানায়।
