নেপালে স্কুল ভ্যান উল্টে ১৩ শিশুর মৃত্যু
নেপালে একটি স্কুল ভ্যান উল্টে পার্শ্ববর্তী সেচের খালে পড়ে গেলে স্কুলগামী ১৩ জন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০০ কিমি পুর্বে সানসারি নামক অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালে শোকে মুহ্যমান বাবা-মা এবং আত্মীয় স্বজনরা তাদের সন্তানদের মৃতদেহ নিতে এলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
