ইরানের প্রেসিডেন্টের চিঠি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে পাঠানো ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ’র আকস্মিক চিঠি পরমাণু কর্মসূচী নিয়ে উদ্ভূত সমস্যার কোন সমাধান হবে না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন, অবিলম্বে এই সমস্যার কূটনৈতিক সমাধান হবে না বলে মনে করছেন।
১৯৭৯ সালে ইরানের বিপ্লবের পর এই চিঠিই হচ্ছে ইরানের প্রেসিডেন্ট কর্তৃক মার্কিন নেতৃবৃন্দের কাছে পাঠানো প্রথম চিঠি। খবর বিভিন্নœ বার্তা সংস্থার।
নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের বৈঠকের কয়েক ঘন্টা আগে এই চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
নিরাপত্তা পরিষদের সদস্যভূক্ত দেশগুলো এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পরমাণু সমস্যা নিরসনের জন্য সোমবার রাতে এক বৈঠকে মিলিত হন।
প্রেসিডেন্ট আহমেদিনেজাদ তেহরানের দূতাবাসের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের কাছে এই চিঠি পাঠান।
তিনি এই চিঠিতে আন্তর্জাতিক সমস্যাবলীর নতুন সমাধান এবং বর্তমানে বিশ্বের নাজুক পরিস্থিতি সম্বলিত প্রস্তাব পেশ করেছিলেন বলে ইরানের কর্মকর্তারা জানান।
